প্রকাশিত: Fri, Dec 16, 2022 10:33 AM
আপডেট: Thu, Jun 4, 2026 7:31 AM

বিশ্বসভায় প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী

খালিদ আহমেদ: মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লিখেন, কোনো আত্মদানই বৃথা যায় না। বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব